শিলিগুড়িতে আগুনের কবলে সারিবদ্ধ ৭টি দোকান ও ২টি গুদাম - The News Lion

শিলিগুড়িতে আগুনের কবলে সারিবদ্ধ ৭টি দোকান ও ২টি গুদাম

 


দি নিউজ লায়নঃ      আগুনের কবলে সারিবদ্ধ ৭টি দোকান ও ২টি গুদাম। ভোট প্রচার বিরত রেখে তড়িঘড়ি এলাকায় পৌঁছলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভার তৃনমূল প্রার্থী গৌতম দেব। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।  বুধবার সকাল ৯টা নাগাদ শিলিগুড়ি বর্ধামান রোড জলপাইমোড় এলাকায় সারিবদ্ধ ভাবে ৭টি দোকান ও ২টি গুদাম অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চারটি দমকলের ইঞ্জিন। 


জানা গিয়েছে এদিন সকাল ৯টা নাগাদ একটি বিস্ফোরনের শব্দ হয়। আতঙ্কে দোকান ছেড়ে বেড়িয়ে আসেন ব্যবসায়ীরা। দেখতে পান আগুনে জ্বলছে চা প্যাকেজিঙ ব্যাগের গুদাম। নিমেষে আগুন ভয়ঙ্কর রূপ নেওযায় ব্যবসায়ীদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে লাগে পরপর থাকা সাতটি দোকান। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকলের বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে ভস্মীভূত ৭টি দোকান ও চা ব্যাগ ও প্লাস্টিক প্যাকেজিংয়ের গুদাম দুটি। 


একটি গ্যারেজ হোটেল সহ স্টেশনারি দোকান ছিল।  ঘটনার খবর পেয়েই প্রচার ছেড়ে ছুটে আসেন সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ঘটনাস্থল পৌঁছে তিনি বলেন দমকলের স্বতস্ফূর্ততাও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তৃনমূল দলের তরফে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। তৃনমূল জেলা সভাপতি রঞ্জন সরকার জানান ১০-১২টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু অত্যন্ত দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সেলুন কারখানা হোটেল রয়েছে তাদের। দল সঙ্গে রয়েছে পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়ে নির্বাচন কমিশনকেও জানাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.